News Bangla 24 BD | ব্যাট হাতে ঝড় তুললেন উপেক্ষিত নাসির - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ব্যাট হাতে ঝড় তুললেন উপেক্ষিত নাসির


ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও কলবাগান ক্রীড়া চক্র।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক ফরহাদ রেজা। দলীয় ১৪৩ রানে লাহিরু আউট হয়ে যাওয়ার পর মাঠে নামের এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে উপেক্ষিত নাসির হোসেন।

মাঠে এসেই ঝড় তোলেন তিনি। মাত্র ৭৫ বলে খেলেন ৯৭ রানের এক ঝড়ো ইনিংস। যেখানে ১১টি চারের মারের পাশাপাশি ছিল ১ টি ছক্কার মার। অবশ্য ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন তিনি। ৫০তম ওভারের পঞ্চম বলে জসিমউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে দেওয়ান সাব্বিরের শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিনি।

প্রথম রাউন্ডে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি তিনি। তবে বল হাতে ছিলেন বেশ মিতব্যয়ী। ১০ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ২৮ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ