News Bangla 24 BD | ক্যারিবীয়দের আচরণ ক্রিকেটের প্রতি অবমাননা: আইসিসি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ক্যারিবীয়দের আচরণ ক্রিকেটের প্রতি অবমাননা: আইসিসি


টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর ক্যারিবীয় ক্রিকেটারদের আচরণকে ‘ক্রিকেটের প্রতি অবমাননা’ বলে অভিহিত করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ক্যারিবীয়দের উদ্দাম উদযাপন, নিজেদের অন্তরের ক্ষোভ উগরে দেওয়া কিংবা মারলন স্যামুয়েলসের টেবিলে পা তুলে সংবাদ সম্মেল—কোনোটাকেই ভালোভাবে নেয়নি আইসিসি। গত রোববার দুবাইয়ে আইসিসির সভায় এসব কথা উঠে আসে।

আইসিসি মনে করে, ক্যারিবীয় ক্রিকেটাররা যে ধরনের কথাবার্তা বলেছেন, তার উপযুক্ত সময় ওটা ছিল না। মন্তব্যগুলোও ছিল অসম্মানজনক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবশ্য তাদের খেলোয়াড়দের এই আচরণের জন্য আইসিসির বৈঠকে ক্ষমা প্রার্থনা করেছে।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এ ব্যাপারে ক্যারিবীয় ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনাও করছে বলে জানা গেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কয়েকজন ক্যারিবীয় ক্রিকেটারের আচরণ, মন্তব্য মোটেও যথার্থ ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি সফল আয়োজন ও প্রতিযোগিতার একটি চমৎকার ফাইনালের আনন্দ ক্যারিবীয় ক্রিকেটারদের আচরণের কারণে কিছুটা হলেও ম্লান হয়ে গেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস তাদের ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেন। তিনি বলেছিলেন, ‘আমাদের মধ্যে অনেক সমস্যা ছিল। আমাদের ক্রিকেট বোর্ড আমাদের অসম্মান করেছে বলেই আমরা মনে করি। এখনো পর্যন্ত বোর্ডের তরফ থেকে কেউ আমাদের সঙ্গে কথা বলেনি, যা অত্যন্ত হতাশার।’

এ বিভাগের অন্যান্য সংবাদ