কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
কাতারের রাজধানী দোহায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। হতাহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বর্ধান, আমরপুর, গাছবাড়ি ও কাতানপুর গ্রামে।
কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আশুদ আহমেদ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকালে মাইক্রোবাসে করে কাজে যাওয়ার সময় দোহার কাছে আল শামাল রোডে এই বাংলাদেশিরা দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা দুই ভাই ইসলাম উদ্দিন ও মঈন উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। কুরুব উদ্দিন, মো. মুহিবুর রহমান ও ফরিদ উদ্দিনের মৃত্যু হয় হামাদ মেডিকেল হাসপাতালে।
আহত রিয়াজউদ্দিন, হেলাল উদ্দিন ও মো. হুসাইনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের দুই এক দিনের মধ্যে চিকিৎসকরা ছেড়ে দিতে পারে বলে আশা করছেন রাষ্ট্রদূত। ওই মাইক্রোবাসের মিশরীয় চালকও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানান তিনি।
আশুদ আহমেদ বলেন, “নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে কয়েক দিনের মধ্যে আমরা দেশে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।” চাকরি সূত্রে নিহত বাংলাদেশিদের কোনো সুবিধা প্রাপ্য হয়ে থাকলে দূতাবাসের পক্ষ থেকে সে বিষয়গুলোর ফয়সালা করা হবে বলে রাষ্ট্রদূত জানান।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 