News Bangla 24 BD | সাকিব, মুস্তাফিজের দল মাঠে নামছে আজ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আইপিএলে আজ আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।

কলকাতার প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

অন্যদিকে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে হায়দরাবাদ। রাজীব গান্ধী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

কলকাতা ও হায়দরাবাদ, দুই দলই নিজেদের শেষ ম্যাচে হেরে গেছে। জ্বলে উঠতে পারেননি সাকিব, মুস্তাফিজও।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সাকিব, ৪ বলে করেন ৬ রান। পরে ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়ে অবশ্য একটি উইকেট নিয়েছিলেন।

অন্যদিকে হায়দরাবাদের ব্যাটিং ব্যর্থতার ম্যাচে ২ ওভার বল করে ২১ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন মুস্তাফিজ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে পুনের কাছে হেরে গিয়েছিল তার দল।

আজ কলকাতা ও হায়দরাবাদ, দুই দলেরই তাই জয়ে ফেরার লড়াই। আর বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজের লড়াইটা ছন্দে ফেরার।

বর্তমানে ছয় ম্যাচে চার জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে কলকাতা। সমান ম্যাচে তিন জয়ে পঞ্চম স্থানে রয়েছে হায়দরাবাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ