শিরোপার আরো কাছে যেতে চায় বার্সা
বার্সেলোনা লা লিগার শিরোপার আরো নিকটে যাওয়ার লক্ষ্য নিয়ে রিয়াল বেটিসের মাঠে খেলতে যাচ্ছে আজ। খেলাটিতে জয় পেলেই পর পর দুইবার লিগ শিরোপা জয় থেকে আর মাত্র দুই জয় দূরে অবস্থান নেবে কোচ লুই এনরিকের দল। একই দিন মাঠে নামছে পয়েন্ট টেবিলে বার্সার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে জয় পাওয়ার পর অ্যাটলেটিকো মাদ্রিদের পুরো নজর এখন লা লিগাকে ঘিরে। দলটি আজ অতিথি রায়ো ভায়োকানোর বিপক্ষে জয় পেলে বার্সার সঙ্গে উত্তেজনাপূর্ণ শিরোপার লড়াই অব্যাহত রাখবে তারা। তবে রিয়াল মাদ্রিদ স্বাগতিক রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পুরো শক্তি পাচ্ছে না। দলটির তারকা দুই স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা চোটে থাকায় খেলাটিতে আক্রমণভাগে অনেকটা ভগ্ন শক্তি নিয়েই মাঠে নামতে হচ্ছে কোচ জিনেদিন জিদানের দলকে। এরপরও সোসিয়েদাদের বিপক্ষে জয় নিয়ে রিয়ালের লক্ষ্য লা লিগার শিরোপার আশা ধরে রাখা।
লা লিগার মৌসুম যখন প্রায় শেষ পর্যায়ে, প্রত্যেক দলের হাতে অবশিষ্ট তিনটি করে খেলা; তখন লিগটির পয়েন্ট টেবিলে চলছে তুমুল লড়াই। ৩৫ খেলা থেকে ৮২ পয়েন্ট নিয়ে বার্সা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও স্বস্তি নেই। কেননা সমপরিমাণ পয়েন্ট নিয়েই দ্বিতীয়স্থানে থেকে বার্সার ঘারেই নিঃশ্বাস ফেলছে অ্যাটলেটিকো। কাতালানদের সঙ্গে কোচ দিয়েগো সিমিওনির দলের পার্থক্য কেবল হেড টু হেডে লড়াইয়ে পিছিয়ে থাকা। আবার তৃতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধানও খুব বেশি নয়। মাত্র এক পয়েন্ট কম ৮২ পয়েন্ট থাকায় জিদানের দলটিরও লিগ শিরোপা জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে অবশ্য বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যর্থতা কামনা করতে হচ্ছে তাদের।
ম্যাচটি ঘিরে মধুর সমস্যায় আছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্টিন মনটোয়া; চলতি মৌসুমে তিনি বার্সা থেকে ধারে বেটিসের হয়ে খেলছেন। বার্সা শিরোপা জিতুক, তার এমন চাওয়া থাকলেও বেটিসের হয়েও জয় প্রত্যাশা করছেন তিনি। মনটোয়া বলেন, ‘আমি স্বাভাবিকভাবেই চাই বার্সেলোনা শিরোপাটি জিতুক। তবে আমি এখন বেটিসের জার্সি গায়ে। তাই আমি পেশাদার খেলোয়াড় হিসেবে আমি ম্যাচটি খেলতে চাইবো এবং জিততে চাইবো।’
এদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় পাওয়ার পর তাদের পুরো নজর লা লিগা ঘিরে। এ জন্য সাফল্যের ধারাবাহিকতা ভায়োকানোর বিপক্ষেও ধরে রাখতে চায় সিমিওনির দল।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 