নরওয়ে উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৩ জনের মৃত্যু
নরওয়ের পশ্চিম উপকূল বারগেনের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন মারা গেছেন।শুক্রবার রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতরা ছিলেন খনি শ্রমিক।
তবে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছেন উদ্ধারকর্মীরা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, মূলত যান্ত্রিক গোলযোগে এ দুর্ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্য দুইজন যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নিহতদের ১১ জন নরওয়ের নাগরিক, একজন ব্রিটিশ ও একজন ছিলেন ইতালির।
বিবিসি জানায়, গালফক্স ওয়েল ফিল্ড থেকে বার্জেন শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে যায়। হেলিকপ্টারটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 