News Bangla 24 BD | মুস্তাফিজদের পারফরম্যান্সে খুশি ওয়ার্নার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মুস্তাফিজদের পারফরম্যান্সে খুশি ওয়ার্নার


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে রয়েছেন বিরাট কোহলি, শেন ওয়াটসন, এবি ডিলিয়ার্সের মতো মারকুটে ব্যাটসম্যানরা। তাই ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত হয়তো জয়ের কথা ভাবেননি সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ম্যাচ শেষে অসি তারকা জানান, বেঙ্গালুরুর বিপক্ষে জয় পেয়ে যেন চাঁদে উঠে গেছেন। সব মিলে মুস্তাফিজ-উইলিয়ামসনদের পারফরম্যান্সে খুশি ওয়ার্নার।

বেঙ্গালুরুর বিপক্ষে ৫০ বলে নয়টি চার ও পাঁচটি ছক্কায় ৯২ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন চলতি মৌসুমে প্রথমবারের মতো একাদশে জায়গা পাওয়ার কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়েন তারা। যা ম্যাচের ভিত গড়ে দিয়েছে।

উইলিয়ামসনের প্রশংসাও করতে ভুল করেননি ওয়ার্নার। বলেন, ‘এই জয়টা পেয়ে আমি যেন চাঁদের উপরে আছি। বেঙ্গালুরুর লাইন-আপের বিপক্ষে আপনি বলতে পারবেন না, কত রান টার্গেট দিয়ে আপনি নিরাপদ! উইলিয়ামসন ও আমি উইকেটে সেট হতে চেষ্টা করেছি। এভাবে খেলতে পেরে ভালো লাগছে। উইলিয়ামসন যোগ্য সঙ্গ দেয়ার আমার ওপর থেকে চাপ দূরে সরে গেছে। শেষ দিকে ময়েজেস ভালো ব্যাটিং করেছে। তার রান আসাটা আমাদের জন্য ভালোই হলো।’

এ বিভাগের অন্যান্য সংবাদ