News Bangla 24 BD | সোমালিয়ায় মসজিদের ছাদ ধসে নিহত ১৫ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি মসজিদ ধসে অন্তত ১৫ জন নিহত ‍ও ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় মুসুল্লিদের ওপর মসজিদটি ধসে পড়ে বলে জানিয়েছে বিবিসি।

ধসে পড়া মসজিদটি সংস্কার করা হচ্ছিল। ঘটনার সময় মসজিদটির ভিতর কয়েকশত লোক ছিল বলে জানা গেছে। এদের কেউ কেউ ধ্বংসস্তূপের ভিতরে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কাজে গাফলতি করেছেন সন্দেহে সংস্কার কর্মসূচীর এক প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে।

কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুসুল্লিরা নামাজরত থাকা অবস্থায় মসজিদটি ধসে পড়ে। তবে অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নামাজ শেষে ১০০ জনেরও বেশি মুসুল্লি একটি কংক্রিটের ফাউন্ডেশনের উপর উঠলে সেটি ধসে পড়ে। বেসরকারি রেডিও শাবেল্লে জানিয়েছে, নিহতদের অধিকাংশই নির্মাণকর্মী।

সোমালিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোমালি নিউজ মোগাদিশুর দাইনিলি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। গত কিছুদিন ধরে ওই এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ