News Bangla 24 BD | আবেগের সম্পর্কটি ধরে রাখুন আজীবন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আমাদের আবেগের সম্পর্কগুলো আমাদের কাছে খুব দামী। সম্পর্কগুলো সহজ স্বাভাবিক থাকলে আমরাও ভাল থাকি। টানাপোড়েন ও ভুল বোঝাবুঝি আমাদের স্ট্রেস বাড়ায়, কাজে অমনোযোগ তৈরি করে। পরিস্থিতি যাই হোক, আমরা আমাদের আবেগের প্রতি যত্নশীল। ঘনিষ্ঠতা আরও বাড়াতে এবং ধরে রাখতে এই পরামর্শগুলো আপনার কাজে লাগবে।

১। নিজের অনুভূতিকে চিনুনঃ-
আপনি পাশের মানুষটির প্রতি কী অনুভব করছেন তা ঠিকমত বুঝতে পারা একটি কঠিন কাজ। তাই একটু সময় নিন। আপনার আবেগ সম্পর্কে দ্রুতই সিদ্ধান্ত নেবেন না।

২। সত্যি অনুভুতিটাই শেয়ার করুনঃ-
আপনি যখন আপনার অনুভূতিগুলো মন থেকে প্রকাশ করেন তখন সামনের মানুষটি কিন্তু সহজেই বুঝতে পারে আপনার আন্তরিকতা। তাই অবশ্যই সত্যটাই প্রকাশ করুন।

৩। রাগ প্রকাশ করুন শান্তভাবেঃ-
রেগে গেলে চিৎকার করে প্রকাশ করবেন না। আপনার রাগের জন্য অপরকে অস্বস্তিতে ফেলবেন না। বরং যার উপর রেগে আছেন তার সাথে নিজের কথাগুলো শান্ত কিন্তু শক্তভাবে তুলে ধরুন। চিৎকার করাই সমাধান নয় সবসময়। এতে সম্পর্ক খারাপ হয়।

৪। নিরপেক্ষ কারো সাহায্য নিনঃ-
অনেক সময় সম্পর্কের অবস্থা এতই খারাপ থাকে যে আলোচনা করে কোন ফল হয় না। নিজের আবেগগুলো শেয়ার করা বরং আরও বেশি জটিলতা তৈরি করে। এমন কারও সাহায্য নিন যে আপনার কথাগুলো শুনবে। নিজের ভেতরের সবকথা বের করে দিতে পারলে আপনি অনেক স্বস্তি বোধ করবেন। শান্তি পাবেন। আর তখন ভাল করে বিচার ও করতে পারবেন নিজেক।

৫। অর্থপূর্ণ কথা বলুনঃ-
আপনি যদি মানুষকে সুযোগ না দেন আপনাকে বোঝার তাহলে ঘনিষ্ঠতা কখনোই বাড়বে না। তাই যখনই কথা বলবেন স্পষ্ট, অর্থবহ কথা বলার চেষ্টা করুন। এতে করে আপনাদের উভয়েরই পরস্পরকে বুঝতে সুবিধা হবে।

৬। কখনো অনুমান করে নেবেন নাঃ-
ভুল বোঝাবুঝিগুলো এভাবেই হয়। আমরা প্রশ্ন না করে অনুমান করে নিই আমাদের ভালবাসার মানুষটি কি ভাবছে। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলি। এটা করবেন না। কথা বলুন, জানুন, নিশ্চিত হোন।

৭। সম্মান দিনঃ-
আপনার সম্পর্কগুলো একটা সম্মান প্রত্যাশা করে আপনার কাছ থেকে। আপনার আবেগকে কেউ অস্বীকার করলে আপনি যেমন অপমানিত বোধ করেন তেমনি অন্যারেও বোধ করবে। তাই খেয়াল করুন। সিদ্ধান্তের মর্যাদা দিন। মতামতের গুরুত্ব দিন।

৮। আপনারও ভুল থাকতে পারেঃ-
যে কোন সমস্যার ক্ষেত্রে, বাক-বিতন্ডা, ভুল বোঝাবূঝির ক্ষেত্রে মনে রাখবেন ভুল আপনারও থাকতে পারে। তাই একতরফা বিচার করবেন না। সময় নিন।

জটিলতা, ভুল বোঝাবুঝি থাকবেই। সব সম্পর্কেই থাকে। এগুলো নিয়ে উদ্বিগ্ন না হয়ে বরং কৌশলী হোন। সমাধান করুন। আপনার মূল্যাবান আবেগ অন্যকেও প্রভাবিত করবে এবং সময়টাকেও ঝলমলে করে তুলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ