News Bangla 24 BD | দাবদাহে তেলেঙ্গানা প্রদেশে ১৭৮ জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভারতের তেলেঙ্গানা প্রদেশে প্রচণ্ড দাবদাহে এ পর্যন্ত ১শ ৭৮ জনের মৃত্যু হয়েছে। রাজধানী হায়দারাবাদে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১শ ৪৩। কিন্তু গত কয়েকদিনে রেকর্ড পরিমান তাপমাত্রার কারণে নালগোন্ডা জেলায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নালগোন্ডা জেলায় দাবদাহের কারণে এ পর্যন্ত ৫৩ জন এবং মাহাবুব নগরে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

রামাগুন্ডামে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা গেছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রী সেলসিয়াস। তবে প্রদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। এছাড়া কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে বলে খবরে বলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ