News Bangla 24 BD | নিজামীর রিভিউ আবেদনের রায় আজ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ গত মঙ্গলবার উভয়পক্ষের চূড়ান্ত শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

এই বেঞ্চের অপর সদস্যরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা গেছে, প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে বৃহস্পতিবারের দৈনন্দিন কার্যতালিকায় রিভিউ আবেদনের রায়টি এক নম্বরে রাখা হয়েছে। বেলা সাড়ে ১১টায় রায় এ ঘোষণা করা হবে।

শীর্ষ যুদ্ধাপরাধী নিজামীর সর্বশেষ আইনি সুযোগ রিভিউ খারিজ হলে থাকবে শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা। সেটিও নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকর করবে।

গত ২৯ মার্চ একাত্তরের আলবদর বাহিনীর প্রধান নিজামীর পক্ষে তার ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার ৭০ পৃষ্ঠার আবেদনে ৪৬টি যুক্তি তুলে ধরে দণ্ড বাতিল ও অভিযোগ থেকে খালাস চান।

গত ১৫ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের শিল্পমন্ত্রী নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদনের সুযোগ রাখা হয়। সে অনুযায়ী রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হয়।

মুক্তিযুদ্ধের সময় ঢাকায় বুদ্ধিজীবী হত্যা ও তার নিজ এলাকা পাবনায় হত্যা, গণহত্যা ও ধর্ষণের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর যুদ্ধাপরাধী নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের ওই রায় বাতিল ও বেকসুর খালাস চেয়ে নিজামীর পক্ষ থেকে আপিল করা হলে চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে ফাঁসির রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ