জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ১৯ মে দিন ধার্য করেছেন আদালত।
সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। এ নিয়ে তৃতীয় বার খালেদার আত্মপক্ষের সমর্থনের দিন পেছালো।
বৃহস্পতিবার (৫ মে) খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিলো। কিন্তু মামলার বাদীকে পুনরায় জেরা ও মামলার সিডি দেখতে না দেওয়ায় খালেদার আইনজীবীরা হাইকোর্টে দুইটি আবেদন করেন। আবেদন দুইটি শুনানির অপেক্ষায় থাকায় আদালতের কাছে আত্মপক্ষ সমর্থনে সময় পেছানোর আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
অপরদিকে, খালেদা জিয়া অসুস্থজনিত কারণে আদালতে হাজির হতে না পারায় অপর একটি আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষের সমর্থনের ১৯ মে ধার্য করেন।
এর আগে গত ৭, ১৭ ও ২৫ এপ্রিল খালেদার আত্মপক্ষের সমর্থনের দিন থাকলেও তা পেছানো হয়। এ মামলায় বিভিন্ন সময়ে ৩২ জন্য সাক্ষ্য দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই মামলার অপর আসামিরা হলেন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 