হরতালসহ জামায়াতের ৩ দিনের কর্মসূচি
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দলের আমির মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়ায় হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এসব কর্মসূচি ঘোষণা করেন। দলটির ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশিত হয়ছে।
এতে বলা হয়, নিজামীকে ‘হত্যার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আগামী রোববার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালিত হবে। এছাড়া শুক্রবার দোয়া দিবস ও শনিবার ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াত।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ নিজামীর রিভিউ আবেদন খারিজ করে রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন—বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এই রায়ের মধ্য দিয়ে নিজামীর বিরুদ্ধে এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো। মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর প্রধান নিজামী এখন নিয়ম অনুযায়ী শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। তিনি প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে তার দণ্ড কার্যকর করবে সরকার।
বিএনপি-জামায়াত জোট সরকারের শিল্পমন্ত্রী যুদ্ধাপরাধী নিজামী এখন গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 