News Bangla 24 BD | ধর্মবিরোধী লেখা ফৌজদারি অপরাধ : স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ধর্মবিরোধী লেখা ফৌজদারি অপরাধ : স্বরাষ্ট্রমন্ত্রী


ধর্মবিরোধী লেখালেখিকে ফৌজদারি অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধর্মবিরোধী লেখালেখি থেকে সংযত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আন ন্যাচারাল সেক্স ও ধর্মবিরোধী লেখালেখি ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারী অপরাধ।’

বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে পরিষ্কার বলে দিয়েছি, দেশে কোনো আইএস নেই। কোনো জঙ্গির অস্তিত্ব নেই। দেশ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে।’

মন্ত্রী আরো বলেন, ‘আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী চক্রও যদি দেশীয় গোষ্ঠীর সঙ্গে মিলিত হয়ে কোনো অপরাধ করে, তা কঠোর হস্তে দমন করা হবে।’

মন্ত্রী জানান, বৈঠকে জুলহাস ও তনয় হত্যাকাণ্ডের বিষয়ে তার মনোভাব জানিয়েছেন নিশা দেশাই বিসওয়াল। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ