News Bangla 24 BD | বেতন-ভাতা দ্বিগুণ হলো সংসদ সদস্যদেরও - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বেতন-ভাতা দ্বিগুণ হলো সংসদ সদস্যদেরও


জাতীয় সংসদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরে সংসদ সদস্যদের বেতন-ভাতা দ্বিগুণ করে উত্থাপিত বিল পাস হয়েছে। এমপিদের বেতন ২৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার সংসদে কণ্ঠভোটে পাস হয় মেম্বারস অফ পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬। এতে বেতনের সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে তাদের অন্যান্য ভাতা।

সংসদ সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলটি গত ২৪ জানুয়ারি সংসদ অধিবেশনে উত্থাপন করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন-ভাতা বাড়ানো সংক্রান্ত বিল পাস হয়। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করার বিলও পাস হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ