জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে জামায়াতের ডাকা ২৪ ঘন্টার হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।
আজ রোববার সকাল ৬টা থেকে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতালের সমর্থনে জামায়াত-শিবির এই বিক্ষোভ মিছিল করে।অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
মিরপুর পূর্ব থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মুক্তি ২৪ ঘণ্টা হরতলের সমর্থনে মিরপুর পূর্ব থানার মিছিল বেগম রোকেয়া স্মরণীতে কাজী পাড়ায় শুরু হয়ে আল হেলাল হাসপাতালে এসে শেষ হয় ।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগরীর সূরা ও কর্ম পরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল জুবায়ের , টুটুল, মিতুল ও ইসলামী ছাত্র শিবিরের মিরপুর পূর্ব থানা সভাপতি এনামুল হক প্রমুখ।
কোতোয়ালি: হরতলের সমর্থনে কোতয়ালী থানার উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাবুবাজার থেকে শুরু হয়ে নয়াবাজার এলাকায় এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জামায়ত নেতা আবু আবদুল্লাহ, আজাদ, ডা আবূ নাসের, মো: মিজান , শফিকুর রহমান, আবুবকর, গোলাম মাওলা, তৈয়বুর রহমান, আলী আজম , মো: জামাল ও মো: বেলাল প্রমুখ।
শেরে বাংলানগর থানা: আজ হরতালের সমর্থনে শেরে বাংলানগর থানার উদ্যোগে মহানগরীর আগারগাওয়ে এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আজিজুর রহমান তোরন, মোস্তাফিজুর রহমান, খোমিনী ও জাকির হোসাইন প্রমুখ।
তুরাগ থানা: হরতালের সমর্থনে তুরাগ উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্বদেন তুরাগ থানা আমীর মেসবাহ উদ্দিন নাঈম । উপস্থিত ছিলেন তুরাগ থানার শুরা সদস্য সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি মনির হোসেন, আবু হানিফ, মাহবুবুর রহমান, আলী হোসেন সেক্রেটারীগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের তুরাগ থানার সভাপতিসহ বিভিন্ন সভাপতি সেক্রেটারী সহ প্রায় ২৮ জন নেতা কর্মী। মিছিলটি যাত্রাবাড়ী মার্কেটের মোড় থেকে শুরু হয়ে মুল সড়ক প্রদক্ষিন করে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
গুলশান, বাড্ডা, ভাটারা: আমীরে জামায়াতের মুক্তির দাবিতে সকাল ৫.৪৫ মিনিটে নতুন বাজার ১০০ ফিট রোড থেকে হরতালের পক্ষে গুলশান,বাড্ড,ভাটারার উদ্দ্যোগে একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন ভাটারা থানার আমীর, শিবির মহানগরির সেক্রেটারি জামিল।তিন থানার জনশক্তি ও সর্বসাধারণ জন গণ উপস্থিত ছিলেন
গাজীপুর মহানগরী: মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে হরতালে বিক্ষাভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী।
গাজিপুরের বোর্ডবাজার এলাকায় আজ রোববার সকাল ৮ টার দিকে হরতালের মিছিল ও পিকেটিং করে হরতাল সমর্থকেরা।
এসময় কয়েকটি গাড়ি ভাংচুর করে ও রাস্তায় আগুন ঢেলে হরতলের শ্লোগান দিতে থাকে পিকেটাররা। জামায়াত নেতা মিজানুর রহমান আরিফের নেতৃত্তে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর শিবির নেতা জহির উদ্দীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কামরাঙ্গীচর থানা: আজ সকাল ৫.৩০ টায় কামরাঙ্গীরচর থানার উদ্যোগ ২৪ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানের বেড়িবাধ এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন কামরাঙ্গীরচর থানা আমীর মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন সেক্রেটারী মাওলানা নূরুল ইসলাম, মো: শহিদুল্লাহ, আবুল কাসেম, আনিসুর রহমান, নোমান, এম আলী ও আলাউদ্দিন প্রমুখ।
কাফরুল – ভাষানটেক: আমীরে জামায়াতের মুক্তির দাবীতে কাফরুল ও ভাষানটেক থানার যৌথ উদ্যোগে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আনোয়ারুল করীম, আলাউদ্দিন, আবদুল মতিন, ইকবাল, শাহ আলম, টপিন, শামসুর রহমান ও শিবির নেতা আল আমিন ও শামীম প্রমুখ।
বিমানবন্দর থানা: হরতালের সমর্থনে বিমানবন্দর থানার উদ্যোগে আসকোনা বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্বদেন থানা আমীর আবু ফারহান মোঃ মুহিব। আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী মোঃ ইব্রাহিম খলিল, এম এ শিপন মোল্লা, আলফাজ উদ্দিন ভূইঁয়া, সাব্বির সওদাগর, আবুল হাসেম, সামিম হোসেন ও ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ও সেক্রেটারী মীর সিহাব প্রমূখ। মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
গেন্ডারিয়া থানা: আজ সকাল ৫.৩০ টায় গেন্ডারিয়া থানার উদ্যোগ ২৪ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর ফরিদাবাদ এলাকায় এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন থানা কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জামায়াত নেতা বেলায়েত হোসেন, সালাহউদ্দিন, জাহিদুল ইসলাম ছাত্রনেতা আব্দুল মাবুদ, রাসেল ও তাওহীদ প্রমুখ।
পল্লবী থানা: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে জামায়াতের ডাক ২৪ ঘণ্টা হরতলের সমর্থনে বাংলাদেশ জামায়াত ইসলামী পল্লবী থানার মিছিল ১১ নং মিরপুরে উনুষ্ঠিত হয় মিছিলে নেতৃত্ব দেন থানা আমীর আশরাফুল আলম এতে আরো অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উত্তরা পূবর্ থানা: হরতালের কর্মসুচীর অংশ হিসেবে উত্তরা পূর্বথানা কর্তৃক এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে নেতৃত্ব দেন উত্তরা পূর্ব থানার সেক্রেটারি মাহবুব মুকুল। আরো উপস্থিত ছিলেন থানার শুরা ও কর্মপরিষদের সদস্য মাহবুব ফেরদৌসী, জামায়াত নেতা আলমগীর কবির, ওয়াজেদ আলি খান, মিসবাহ উদ্দিন, মো. রুহুল আমিন, ইয়াকুব আলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের উত্তরা পূর্বথানার স্থানীয় নেতৃবৃন্দ। মিছিলটি থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
মিরপুর পশ্চিম: হরতালের কর্মসুচীর অংশ হিসেবে মিরপুর পশ্চিম থানার উদ্যোগে নগরীতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন থানা আমীর নুরুল ইসলাম আকন্দ আরো উপস্থিত ছিলেন জাময়াত নেতা জাহাঙ্গীর কবির, বেলায়েত হোসাইন, তাজুল ইসলাম, তোফাজ্জল হোসাইন, রজব আলী, শামসুল ইসলাম ও ইদ্রীস খান প্রমুখ।
হাজারীবাগ-ধানমন্ডি: আজকের হরতালের সমর্থনে হাজারীবাগ ও ধানমন্ডী থানার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা আমীর আব্দুল বারী, ধানমন্ডী থানা সেক্রেটারী মোহাম্মদ আলী ও অন্যান্য জামায়াত শিবির নেতৃবৃন্দ।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 