News Bangla 24 BD | রায়ের কপি কারাগারে পৌঁছালেই নিজামীর ফাঁসি কার্যকর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রায়ের কপি কারাগারে পৌঁছালেই নিজামীর ফাঁসি কার্যকর


মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের রিভিউ আবেদন খারিজের কপি কারাগারে পৌঁছালেই তার (নিজামী) ফাঁসি কার্যকরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত রাতে কাশিমপুর কারাগার থেকে নিজামকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে। বর্তমানে নিজামীকে ফাঁসির আসামীদের জন্য নির্ধারিত ‘রজনীগন্ধা’ সেলে রাখা হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, রিভিউ খারিজের আদেশের কপি কারাগারে পৌঁছালে তা নিজামীকে পড়ে শোনানো হবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন ম্যাজিস্ট্রেট নিজামীর কাছে গিয়ে প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে জানতে চাইবেন। তিনি প্রাণ ভিক্ষা চাইলে তার আবেদন রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হবে। আর রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা না করেন, তাহলেই নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।তবে প্রাণভিক্ষা না চাইলে ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয়া হবে।

এদিকে আজ সোমবার তার পূর্ণাঙ্গ রায় লেখা শেষ হয়েছে এবং এর কিছুক্ষণ পরেই রায় প্রকাশ করা হয়। এরপরই সকল আনুষ্ঠানিকতার পর আজই রায় কারাগারে পাঠানো হবে।

নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার কারণে এ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একটি সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নিজামীর রায় কার্যকর করা হতে পারে।

অন্যদিকে গত বৃহস্পতিবার রিভিউ খারিজের পর শুক্রবার নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেন স্ত্রী, পুত্র-কন্যাসহ পরিবারের ১০ জন সদস্য। ফাঁসি কার্যকরের আগে আর মাত্র একবার অর্থাৎ শেষবারের মতো তার সঙ্গে দেখা করতে পারবে তার পরিবারের সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার একাত্তরের এই আলবদর নেতা ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিভাগের অন্যান্য সংবাদ