News Bangla 24 BD | পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানাল বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানাল বাংলাদেশ


যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় নিয়ে পাকিস্তানের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।সোমবার বিকেলে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়। এর আগে বিকেল ৩টায় হাইকমিশনার সুজা আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। প্রায় ১৫ মিনিট ধরে চলে এ বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বি-পক্ষীয়, প্রশিক্ষণ ও কন্স্যুলার) মো. মিজানুর রহমান সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সমালোচনা করায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে তাকে দেওয়া একটি ফরমাল নোটেও প্রতিবাদ জানানো হয়।

‘একজন যুদ্ধাপরাধীর বিষয়ে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যা বলা হয়েছে তা আমরা এগ্রি (সমর্থন) করি না। বিষয়টি স্পষ্টভাবে হাইকমিশনারকে জানানো হয়েছে এবং যে ফরমাল নোট দেওয়া হয়েছে তাতেও তা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।’

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়ামের আমির মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন গত ০৫ মে (বৃহস্পতিবার) খারিজ করে তার রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ ঘটনায় গত ০৬ মে (শুক্রবার) এক বিবৃতিতে উদ্বেগ জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায় আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়া অনুসরণ করছি।’ একই সঙ্গে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে চলমান বিচারকে ‘বিতর্কিত’ বলেও আখ্যা দিচ্ছে বাংলাদেশে গণহত্যা চালানোয় দায়ী দেশ পাকিস্তান।

এ বিভাগের অন্যান্য সংবাদ