News Bangla 24 BD | পানামা পেপার্স : ৪২ বাংলাদেশির নাম প্রকাশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পানামা পেপার্স : ৪২ বাংলাদেশির নাম প্রকাশ


বহুল আলোচিত পানামা পেপার্সে ৪২ বাংলাদেশির নাম উঠে এসেছে। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কাজী জাফর উল্যাহ এবং তার স্ত্রী নীলুফার জাফর উল্যাহর নামও রয়েছে।

দি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) সোমবার বাংলাদেশ সময় রাত ১২টার পর বিশ্বের ২১টি অঞ্চলের ৩ লাখ ২০ হাজার অফশোর কোম্পানির তথ্যের একটি তথ্যভান্ডার প্রকাশ করেছে।

আইসিআইজে অবশ্য তাদের ওয়েবসাইটে জানিয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে তারা আইন ভেঙে সম্পদ গড়েছেন- এমনটা নয়।

সোমবার আইসিআইজে যে ৩ লাখ ২০ হাজার কোম্পানির নাম প্রকাশ করেছে সেগুলোর অধিকাংশই ১৯৭৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কোনো না কোনো সময় মোসাক ফনসেকার গ্রাহক ছিল। অন্য প্রতিষ্ঠানগুলো পোর্টকুল্লিস ট্রাস্টনেট (বর্তমান নাম পোর্টকুল্লিস) ও কমনওয়েলথ ট্রাস্ট লিমিটেড নামে দুটি অফশোর সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহক।

সোমবার আইসিআইজের প্রকাশ করা ডেটাবেইসে বাংলাদেশিদের তালিকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ ও নীলুফারের নাম দেখা গেছে।

জাফর উল্যাহ ও নীলুফারকে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে নিবন্ধিত পাথফাইন্ডার ফিন্যান্স এবং হ্যানসিটিক লিমিটেডের পরিচালক বা অংশীদার হিসেবে দেখানো হয়েছে।

এই তথ্যভান্ডারে নাম রয়েছে সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরীর।

এ ছাড়া তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন কফিল এইচ এস মুয়ীদ, আফজালুর রহমান, সরকার জীবন কুমার, আমিনুল হক, আসাদুল হক, তারিক একরামুল হক, আজমত মঈন , এ এস এম মহিউদ্দিন মোনেম ও আসমা মোনেম, ক্যাপ্টেন জাউল, দিলীপ কুমার মোদি, মল্লিক সুধীর, কাজী রায়হান জাফর, মো. ইউসুফ রায়হান রেজা, মাহতাবউদ্দিন চৌধুরী, বেনজির আহমেদ, ইসরাক আহমেদ, নোভেরা চৌধুরী, সালমা হক, ফরহাদ গনি মোহাম্মদ, মো. আবুল বাশার, নিজাম এম সেলিম, মোহাম্মদ মোকসেদুল ইসলাম, মো. মোতাজ্জারুল ইসলাম, মো. সেলিমুজ্জামান, সৈয়দা সামিনা মির্জা, উম্মে রুবানা, বিলকিস ফাতিমা, সৈয়দ সেরাজুল হক, এফ এম জুবাইদুল হক, মোহাম্মদ শহীদ মাসুদ, খাজা শাহাদত উল্লাহ, মোহাম্মদ ফয়সাল করিম খান, জুলফিকার হায়দার, মির্জা এম ইয়াহিয়া, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, এফ এম জুবাইদুল হক, এ এফ এম রহমাতুল বারী।

এ বিভাগের অন্যান্য সংবাদ