News Bangla 24 BD | কেন্দ্রীয় কারাগারে জল্লাদ রাজু, ফাঁসি হবে সেই মঞ্চে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় কারাগারে জল্লাদ রাজু, ফাঁসি হবে সেই মঞ্চে


১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের জন্য জল্লাদ রাজুকে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে প্রিজন ভ্যানে এনে রাজুকে কারাগারের ভেতরে নেওয়া হয়।কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জল্লাদ রাজু

কারা সূত্রে জানা যায়, নিজামী ফাঁসি কার্যকরের জন্য কারাগার কর্তৃপক্ষ প্রস্তুত। ফাঁসির মঞ্চে টানানো হয়েছে নতুন শামিয়ানা। আনা হয়েছে ম্যানিলা রশি। সে সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে রাজুর নেতৃত্বে হযরত, ইকবাল, মাসুদ, মোক্তার, রনি, সাত্তার ও আবুল নামে আট জল্লাদ।

নিজামীকে গত রোববার রাতে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের রজনীগন্ধা সেলের সাত নম্বর কক্ষে রাখা হয়। সেলের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। যে মঞ্চে সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ড কার্যকর হয়েছে একই মঞ্চে নিজামীর ফাঁসি কার্যকর করার যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে কারা কর্তৃপক্ষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ