মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও ফাঁসির পরে নিজামীর মৃত্যু নিশ্চিতসহ মরদেহ পরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢুকেছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আব্দুল মালেক মৃধা। মঙ্গলবার রাত ১০টায় তিনি কারাগারে প্রবেশ করেন।
এদিকে এর আগে নিজামীকে তওবা পড়ানোর জন্য পুকুরপাড় জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন কারাগারের প্রবেশ করেন। তিনি কারাগারের ভেতরে অবস্থান করছেন।
এর আগে নিজামীর পরিবারের সদস্যদের ডেকে পাঠায় ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। শেষবারের মতো মঙ্গলবার সন্ধ্যার পর তাদের ডাকা হয়। নিজামীর সঙ্গে দেখা করতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কারাগারে যান তার পরিবারের সদস্যরা।
স্বজনদের মধ্যে ছিলেন- নিজামীর স্ত্রী, ছেলে নাজিব মোমেন, মেয়ে মহসীনা, ছেলের বউ, নাতি, নিজামীর চাচাতো ভাই, ভাইয়ের মেয়েসহ আরও অনেকে।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ জাহাঙ্গীর কবির সন্ধ্যায় কারা অভ্যন্তরে যাওয়ার পরপরই তৎপরতা বেড়ে যায়।
এর আগে বিকেল ৪টার দিকে একটি ব্যাগ নিয়ে জ্যেষ্ঠ কারাধ্যক্ষ জাহাঙ্গীর কবির যান কারা অধিদফতরে। কারা কর্মকর্তারা জানান, নিজামীর দণ্ড কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ নিয়েই তিনি কারাগারে প্রবেশ করেন।
এ ছাড়া মঙ্গলবার দুপুরের পর থেকে জেল পুলিশের পাশাপাশি অতিরিক্ত সশস্ত্র পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো কারা এলাকায় নজরদারি করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাদা পোশাকের সদস্যরা। যেকোনো ধরনের নাশকতা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে মূল ফটকের সামনে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। এই নিরাপত্তা বলয়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মী ছাড়া অন্য কারো প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে গণমাধ্যমের কোনো গাড়ি কারাগারের সামনে রাখতে দেয়া হচ্ছে না। গাড়িগুলো কারাগারের পাশে আলিয়া মাদরাসার মাঠে রাখার ব্যবস্থা করা হয়েছে। কারাগারের সামনের সব দোকানপাট বন্ধ করে দিয়েছে পুলিশ।
রায় কার্যকরকে কেন্দ্র করে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ধ্যার পর বিজিবি মোতায়েন করা হয়। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যা সোয়া ৭টার দিকে চকবাজার, চানখারপুল, বংশাল থেকে কেন্দ্রীয় কারাগারমুখি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
চকবাজার থানার পরিদর্শক কৃষ্ণপদ সরকার জানান, কারাগারের সার্বিক নিরাপত্তা জোরদারে আমরা কাজ করছি।
এ ছাড়া ফাঁসি কার্যকর করতে সব প্রস্তুতি সম্পন্ন কর হয়েছে। ইতিমধ্যে চারটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চ এলাকায় ফ্লাড লাইট লাগানো হয়েছে। টাঙানো হয়েছে শামিয়ানা। ফাঁসি কার্যকরের সময় উপস্থিত থাকেন সরকারের এমন কয়েকজন কর্মকর্তাও কারাগারে উপস্থিত আছেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 