News Bangla 24 BD | নিজামীর ফাঁসি কার্যকর - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ফাঁসির দড়িতে ঝুললেন যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে পঞ্চম ব্যক্তি হিসেবে ফাঁসি কার্যকর করা হল এই জামায়াত নেতার।

এর আগে মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে আজই নিজামীর ফাঁসি কার্যকরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেননি বলেও জনান স্বরাষ্ট্রমন্ত্রী।

রাত ১০টার দিকে ঢাকার জেলা প্রশাসক মো. সালাউদ্দিন এবং সিভিল সার্জন আবদুল মালেক মৃধাকে কারা অভ্যন্তরে ঢুকতে দেখা যায়। এরপর রাত ১১টার দিকে কারাগারে প্রবেশ করেন ভারপ্রাপ্ত আইজি প্রিজন। নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের সময় তারা সেখানে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড কার্যকর করার খবরে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত জনতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ