কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পাবনার সাঁথিয়ার মনমথপুর গ্রামের কবরস্থানে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
নিজামীর জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন।
পুরো দাফনের সময় বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন ছিল।
এর আগে আজ ভোরে নিজামীর লাশ মনমথপুর গ্রামে পৌঁছলে তা গ্রহণ করেন তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন ও ভাতিজা আবদুর রহিম খান।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়। এর পরেই সাঁথিয়ায় আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা নিজামীকে সাঁথিয়ায় কবর না দেওয়ার দাবি জানান।
ফাঁসি কার্যকর হলে রাতে সাঁথিয়া পৌর সদরে আনন্দ মিছিল বের করে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কবর খননসহ মরদেহ দাফন সম্পন্ন করে নিজামীর স্বজনরা। এলাকায় এখানো আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 