ফেল করার কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। তাদের মেধা বিকাশে সরকার আন্তরিক। আমরা বিনামূল্যে বই সরবরাহ করছি। উপবৃত্তি ব্যবস্থা করেছি। তবুও ছেলেমেয়েরা কেন ফেল করবে?শিক্ষার্থীরা ফেল করবে না। তাদের ফেল করার কোনো সুযোগ নেই।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে গণভবনে ফলাফলপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ সব বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর হাতে সার্বিক ফল তুলে দেন শিক্ষামন্ত্রী। পরে প্রত্যেক বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল এই বাংলাদেশে আগের মতো অার পরীক্ষার ফলাফল পেতে শিক্ষার্থীদের ছোটাছুটি করতে হয় না। এখন ঘরে বসেই ফল জানা যায়, কোথাও গিয়ে অপেক্ষা করে, পয়সা খরচ করে ফলাফল দেখতে হয় না।
যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ফেল করার কোনো অর্থ হয় না। ফেল করা যাবে না। মনে রাখতে হবে একটু ভালোভাবে পড়লেই পাস করা সম্ভব।
‘বর্তমান যুগে কয়টা ছেলে-কয়টা মেয়ে ভালো করলো, এটি না বলাই ভালো। ছেলেরাও যেন পিছিয়ে না থাকে- সে জন্য তাদের একটু মনোযোগী হয়ে পড়তে হবে। আমরা চাই আমাদের দেশের ছেলে-মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে। মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে চাই’।
‘আমি চাই আজকের দিনের যারা শিক্ষার্থী তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক। আমরা বিজয়ী জাতি, গর্বিত জাতি- সব সময় মাথা উঁচু করে চলতে চাই। সে জন্য সবচেয়ে বড় বিষয় হলো শিক্ষা। পড়াশোনায় মনোযোগী হতে হবে, এখন সরকারি অনেক সুযোগ-সুবিধা, সেগুলোকে কাজে লাগাতে হবে। বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব দিচ্ছি- তাদের বিশেষায়িত শিক্ষা নিতে হবে’।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার শুধু শিক্ষাই নয়, কর্মসংস্থানের দিকেও জোর দিচ্ছে। আমরা বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবো এটাই আমার বিশ্বাস’।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 