একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে।
আজ ভোর ৫টা থেকে দেশব্যাপী হরতাল শুরু হয়। চলবে আগামীকাল ভোর ৫টা পর্যন্ত। এদিকে, এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের কোথাও হরতালে কোনো অঘটনের খবর জানা যায়নি।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নিজামীর ফাঁসির কার্যকরের পর জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
এদিকে নিজামীর ফাঁসির রায় কার্যকর করার রাত থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব-পুলিশের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করা হয়। হরতালে কোনো প্রকার নাশকতা যাতে না হয় সেজন্য রাজধানীতে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 