অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক নার্স দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে।
ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উদ্যাপন উপলক্ষে বহু দেশে দিনটি পালন করা হয়। আধুনিক নার্সিং সেবার সূচনা করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সেবা পরিদফতর কেন্দ্রীয়ভাবে দিবসটি পালন করবে।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন এবং নার্সদের অন্যান্য সংগঠন শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আন্তর্জাতিক নার্স দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংকট উত্তরণে নার্স: পরিবর্তনের এক সহায়ক শক্তি’।
দিবসটি উপলক্ষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্বাস্থ্যসেবা প্রদানে নার্স হচ্ছে একক ও সর্ববৃহৎ পেশা। দক্ষ নার্সদের গুরুত্ব অপরিহার্য। নার্সদের বিদ্যমান সমস্যা সমাধানে সরকারকে জরুরি উদ্যোগ নেওয়ার কথাও বলেছে সংগঠনটি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 