News Bangla 24 BD | ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে পাল্টা তলব - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে পাল্টা তলব


৭১’এর যুদ্ধাপরাধী ও আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় নাক গলানো অব্যাহত রেখেছে পাকিস্তান। এরই অংশ হিসেবে দেশটির রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নাজমুল হুদাকে তলব করা হয়েছে। এর প্রতিবাদে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পাল্টা তলব করেছে ঢাকা।

নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছিল ইসলামাবাদ। পাকিস্তানের জাতীয় পরিষদে গতকাল বুধবার সর্বসম্মতভাবে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’। এ ছাড়া গণহত্যায় নিজামীর সম্পৃক্ততাকে ‘কথিত অপরাধ’ উল্লেখ করে দেশটি ধৃষ্টতা দেখিয়েছে। সেই সঙ্গে বলেছে, ‘পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত’ রাখাই ছিল তাঁর অপরাধ।

ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের প্রেসসচিব মো. ইকবাল হোসেন জানান, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নাজমুল হুদাকে তলব করা হয়েছে।

ইসলামাবাদের এই ধৃষ্টতামূলক আচরণের প্রতিবাদে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ও কনস্যুলার মিজানুর রহমানের সঙ্গে দেখা করবেন। এ সময় পাকিস্তানের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে তার হাতে একটি কূটনৈতিকপত্র তুলে দেওয়া হবে।

মতিউর রহমান নিজামীকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত এক সপ্তাহের মধ্যে দুই দফা বিবৃতি দিল। এর আগে ৬ মে প্রথম বিবৃতিটি দিয়েছিল তারা। গত সোমবার ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ইসলামাবাদের দেওয়া ৬ মের বিবৃতিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলার দুই দিন পর আবার একই বিষয়ে প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ