News Bangla 24 BD | বজ্রপাতে সারাদেশে ১৯ জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বজ্রপাতে সারাদেশে ১৯ জনের মৃত্যু


বজ্রপাতে শুক্রবার সারাদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, টাঙ্গাইল ও সাভার-ধামরাইয়ে দুইজন করে মারা গেছেন। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ, চাঁদপুর ও মাগুরায় একজন করে মারা গেছেন। অন্যদিকে রাজবাড়ীতে তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে দিন বৃহস্পতিবার সারাদেশে বজ্রপাতে ৪১ জনের মৃত্যু হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

চট্টগ্রাম : পাহাড়তলীর ফইল্যাতলী বাজারে বজ্রপাতে আমজাদ আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এলাকার একটি মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তার মৃত্যু হয়। এ ছাড়া পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় ক্রিকেট খেলার সময় বজ্রপাতে গিয়াস উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

জয়পুরহাট : জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে তাদের মৃত্যু হয়। সদর থানার ওসি ফরিদ হোসেন জানান, বেলা ১১টার দিকে সতিঘাটা মাঠে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান সতিঘাটা গ্রামের রফিকুল ইসলাম (৩৩)। রফিকুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইসমাইল হোসেনের ছেলে। এদিকে ক্ষেতলাল থানার এসআই রশিদ ভদ্র জানান, সকাল সাড়ে ১০টার দিকে ক্ষেতলাল উপজেলার ঘুগইল গ্রামে ধান কাটার সময় মানিক মিয়া (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছে।

নওগাঁ : নওগাঁর পোরশা ও মহাদেবপুর উপজেলায় শুক্রবার বজ্রপাতে ইব্রাহিম হোসেন (১৪) নামে এক কিশোর ও শচীন মুহুরী (৪৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। পোরশা থানার উপ-পরিদর্শক মাহবুব আলম জানান, উপজেলার গোপিনাথপুর গ্রামের গোলজার হোসেনে ছেলে ইব্রাহিম সকাল ১০ টার দিকে বাড়ি সংলগ্ন হেলিপ্যাপ এলাকায় আম কুড়াচ্ছিল। এ সময় বজ্রপাতে সে মারা যায়। অপরদিকে মহাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান ধনজইল গ্রামের ভগবান মুহুরীর ছেলে শচীন মুহুরী।

ধামরাই : সাভার ও ধামরাইয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন সাভার পৌর এলাকার ছায়াবীথি মহল্লার বাসিন্দা মন্টু মিয়া (২০) এবং ধামরাই উপজেলার বালিয়া ইউয়নের বাস্তা নয়াচড়া এলাকার আক্কাস আলীর ছেলে মনির হোসেন (১৮)।

সুনামগঞ্জ : জগন্নাথপুরের কলকলি ইউনিয়নে বজ্রপাতে আমির উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃতরা হলো, উপজেলার খড়ক গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে স্কুল পড়ুয়া আনিসুর রহমান (১৪) ও পৌর এলাকার বেতুয়া পৌলশিয়া গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে লিমা আক্তার (১৪)। দুইজনই টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

মাগুরা: সদর উপজেলার মঘি ইউনিয়নের কাপাশহাটি গ্রামে সন্ধ্যায় বজ্রপাতে তুহিন শেখ (২২) নামের এক তরুণ মারা গেছেন। মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লায়েকুজ্জামান জানান, তুহিন বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন। আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খোর্দ্দমালিবাড়ি গ্রামে বজ্রপাতে সিরাজুল হক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সিরাজুলের পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে জমিতে বোরো ধান দেখতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কিশোরগঞ্জ : জেলার তাড়াইল উপজেলার নয়াপাড়া এলাকায় বজ্রপাতে এমরান মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগডা গ্রামের বাসিন্দা। তিনি তাড়াইল উপজেলার ধলা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

রাজবাড়ী : বজ্রপাতে কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। ওই তিনজন হলেন কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন ব্যাপারী (৪০), ভাগলপুর গ্রামের জাহের আলী শেখ (৪৫) ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ওমেদ ব্যাপারী পাড়ার সোবহান সরদার (৫০)।
হরিণবাড়িয়ার স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, বিল্লাল বেলা দেড়টার দিকে খেতে কাজ করছিলেন। এ সময় তিনি বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আর জাহের আলী দুপুরে তার খেতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। গোয়ালন্দে মৃত সোবহান সরদারের ছোট ভাই জাকির সরদার জানান, দুপুরে সোবহান খেত থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর : চাঁদপুরে মেঘনা নদীতে বালুভর্তি কার্গো জাহাজে বজ্রপাতে নবির হোসেন (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নবীর হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরফোরকান গ্রামের মো. হোসেনের ছেলে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ জানান, নবীর হোসেন জাহাজের লস্করের দায়িত্ব পালন করতেন। ঘটনার সময় তিনি জাহাজের সামনে ছিলেন।

হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর রেমা খেয়াঘাটে বজ্রাঘাতে নুর ইসলাম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম উপজেলার কারিশা বস্থি গ্রামের সামছুল হকের পুত্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ