জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকা হতে হবে জিরো টলারেন্স
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে জঙ্গি গ্রুপের তৎপরতা আর একের পর এক মানুষ হত্যা পুলিশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকা হতে হবে জিরো টলারেন্স। শুক্রবার দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ লাইনের এক বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।
আইজিপি আরো বলেন, পুলিশের কতিপয় সদস্য মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু তারা অপরাধ করে কেউ পার পায়নি। অনেকের চাকরি চলে গেছে। কাজেই সকল পুলিশ সদস্যকে সর্তকতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, পুলিশের অনেকের বিরুদ্ধে আচরণগত সমস্যার অভিযোগ রয়েছে। এটা পরিহার করে সবার সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। কারণ জনগণ হলো পুলিশের চোখ-কান। তাই তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান ও মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 