News Bangla 24 BD | রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: আসলাম চৌধুরী ৭ দিনের রিমান্ডে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র: আসলাম চৌধুরী ৭ দিনের রিমান্ডে


বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. শরীফুজ্জামানের আদালত এই আদেশ দেন। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে গতকাল গ্রেফতার করা হয়।

এর আগে আসলাম চৌধুরী, তার এক সহযোগী ও গাড়ির চালককে মহানগর ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করে আসলাম চৌধুরীর ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে আদলত ৭ দিনের হেফাজত মঞ্জুর করেন।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড ৩শ’ ফিট সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ‘আসলাম চৌধুরীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দেয়া হবে। এরপর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

সম্প্রতি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। এরপর থেকে গুঞ্জন ছিল আসলাম চৌধুরী গ্রেফতার হচ্ছেন। সরকারের পক্ষ থেকেও জানানো হয়, তিনি গোয়েন্দা নজরদারিতে আছেন।

উল্লেখ্য, গত ৯ মে নয়াদিল্লিতে ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান ও লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকসংক্রান্ত একটি প্রতিবেদন ইসরাইলের সংবাদ মাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’ এ প্রকাশিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ