News Bangla 24 BD | মালিতে ঝড়ে বাংলাদেশের দুই পুলিশ সদস্য নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মালিতে ঝড়ে বাংলাদেশের দুই পুলিশ সদস্য নিহত


প্রচন্ড ঝড়ের কবলে পড়ে মালিতে জাতিসংঘের শান্তি মিশনে দায়িত্বরত বাংলাদেশের দুই পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- কনস্টবল মো. ছামিদুল ইসলাম ও মোতাহার হোসেন। রোববার স্থানীয় সময় বিকালে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন আরও পাঁচ বাংলাদেশী শান্তিরক্ষী।

পুলিশ সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানান, রোববার বিকালে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশ পুলিশের সাত সদস্য আহত হন। তাদের হাসপাতালে নেয়ার পর রাতে কনস্টবল ছামিদুল ও মোতাহার মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত ছামিদুলের বাড়ি ময়মনসিংহে এবং মোতাহারের বাড়ি মুন্সিগঞ্জ সদরে। মে মাসের শুরুতে জাতিসংঘ মিশনে মালির রাজধানী বামাকোতে যান তারা। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ