শিক্ষকের প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে কান ধরে উঠ-বস করানো প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘একজন শিক্ষকের প্রতি এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করি না। এটার জন্য আমরা খুবই বিব্রত। আমরা এই বিষয়ে আরো তদন্ত করে যা যা করনীয় তাই করবো।’
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে তিনি বলেন, ‘যদি ওই শিক্ষক কোনো অপরাধ বা ভুল করে থাকেন, তাহলে নিয়ম কানুন আছে।’
শুক্রবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে পিটিয়ে জখম করে স্থানীয় জনতা। এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান তাকে কান ধরে উঠবস করতে বাধ্য করেন।
ওই শিক্ষকের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের ‘অনৈতিক অবদার’ না রাখায় ষড়যন্ত্রমূলকভাবে স্থানীয় মসজিদের মাইকে ধর্মীয় অবমাননার কথা বলে এলাকাবাসীকে জড়ো করে তার উপর হামলা চালানো হয়।
শুক্রবারের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যানদী গ্রামের এ ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিটি করেছে স্থানীয় প্রশাসন। তবে ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ হয়নি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 