News Bangla 24 BD | গাড়ির ধাক্কায় অনশনরত শিক্ষক আহত, পুলিশের ‘অ্যাকশন’ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাড়ির ধাক্কায় অনশনরত শিক্ষক আহত, পুলিশের ‘অ্যাকশন’


জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এমপিওভুক্তির দাবিতে অনশনরত এক শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে উল্টো জলকামান ছুঁড়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। শিক্ষক আফতাব উদ্দিনকে (৩৫) আহতবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদরঘাট থেকে যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১১-২৭৮৬) গাবতলী যাচ্ছিলো। গাড়িটি প্রেসক্লাবের সামনে আসলে আইসিটি শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরতদের একজনকে ধাক্কা দেয়। এতে ওই শিক্ষক হাত, পা সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হন।

এসময় আন্দোলনরতদের মাঝে দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তারা সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। কিন্তু শিক্ষকরা রাস্তা না ছাড়লে জলকামান ছোঁড়ে পুলিশ।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি আন্দোলনকারীদেরকে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ জানিয়ে চলে যান। তবে আন্দোলনকারী শিক্ষকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং ঘটনাস্থলে শিক্ষামন্ত্রী না আসা পর্যন্ত তারা স্থান ত্যাগ করবে না বলে ঘোষণা দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ