দুই দিনের বজ্রপাতে ৮১ জনের মৃত্যু: মন্ত্রণালয়
বৃহস্পতি ও শুক্রবার ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতে সারা দেশে মোট ৮১ জনের মৃত্যু হয় বলে তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, গত ১২ ও ১৩ মে দেশের ২৬ জেলায় বজ্রপাতে মৃত্যুর এই ঘটনা ঘটে। ওই সময় নৌকাডুবির আরেকটি ঘটনায় আরও পাঁচজনের মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে সচিব জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শঙ্কা আছে কি না, তার ছয় ঘণ্টার পূর্বাভাস ১০৯৪১ নম্বরে ফোন করে জানা যাবে। বজ্রপাতে কী করা উচিত, আর কি উচিত নয়- সে বিষয়েও সংবাদ সম্মেলনে সচেতনতামূলক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
এসব ঘটনায় নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনে ত্রাণ সচিব মো. শাহ কামাল বলেন, “আমরা বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করি না বলে অভিযোগ রয়েছে, কিন্তু তা সত্য নয়। আমাদের মন্ত্রণালয় গতবছর অগাস্ট থেকে বজ্রপাতকেও দুর্যোগ বিবেচনা করছে। বজ্রপাত নিয়ে কী করণীয়- সে বিষয়ে আমরা কাজ করছি, ক্ষতিগ্রস্তদের সাহায্য দিচ্ছি।”

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 