বুথ থেকে টাকা চুরির সময় চীনা নাগরিক আটক
রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে উজং হুই (৩৮) নামে এক চীনা নাগরিক আটক করেছে র্যাব।
আটক ওই ব্যক্তি দু’টি কার্ডের মাধ্যমে ১১ বার টাকা উত্তোলনের চেষ্টা করেন। আজ বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।
তাৎক্ষণিক সংবাদ বিফ্রিংয়ে ৠাব জানায়, চীনা ওই নাগরিকের কাছ থেকে উদ্ধার হওয়া কার্ডগুলো প্রাইম ব্যাংকের নয়। আটক ব্যক্তি দু’টি ইন্টারন্যাশনাল ব্যাংকের কার্ড দিয়ে ১১ বার টাকা উত্তোলনের চেষ্টা করেন। এ সময় তিনি ৬৬ হাজার টাকা উত্তোলন করেন।
বিষয়টি বুথে কর্তব্যরত নিরাপত্তাকর্মীর সন্দেহ হলে তিনি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে র্যাব-২ এর সদস্যরা তাকে আটক করেন। উদ্ধারকৃত কার্ড দু’টির মধ্যে একটি কার্ড যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের। অপর কার্ডটি কোন ব্যাংকের তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর মেজর আতাউর রহমান। তিনি জানান, আটক চীনা ওই নাগরিক বুথ থেকে অবৈধভাবে ৬৬ হাজার টাকা উত্তোলন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 