News Bangla 24 BD | একনেকে ৭ হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

একনেকে ৭ হাজার কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন


৬ হাজার ৯৫০ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ১৪৬ কোটি ৯৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪১ কোটি ৫৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা শহরের এলাকায় আরও ৮২টি ডিস্ট্রিক মিটারিং এরিয়া প্রতিষ্ঠা করা এবং ঢাকা ওয়াসার সক্ষমতা বৃদ্ধি করে ঢাকা নগরবাসীকে নির্ভরযোগ্য সার্বক্ষণিক সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার আরও উন্নয়ন সাধন করা হবে। ফলে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

তিনি বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) থেকে প্রথমবারের মতো ঋণ পাওয়া যাচ্ছে। এটা ঐতিহাসিক বিষয়। প্রকল্পটির মাধ্যমে ঢাকা মহানগরীতে সার্বক্ষণিক পানি সরবরাহ ও ঢাকা ওয়াসার সেবার মান বৃদ্ধি পাবে। এজন্য ঢাকা ওয়াসার ৭টি জোনে পানি সরবরাহ নেটওয়ার্ক শক্তিশালীকরণ ও ডিষ্ট্রিক্ট মনিটরিং এরিয়াা প্রতিষ্ঠা করা হবে। স্বল্প আয়ের মানুষ ও বস্তিবাসীর জন্য সার্বক্ষণিক পানি সরবরাহ নিশ্চিত করা যাবে বিধায় অবৈধ পানির লাইন কমিয়ে আনা সম্ভব হবে।

জানা গেছে, মোট ব্যয়ের মধ্যে দাতা সংস্থা এডিবির কাছ থেকে ২ হাজার ১৪৫ কোটি টাকা সহজ শর্তে ঋণ সহায়তা পাওয়া যাবে। বাকী ১ হাজার ৩৭ কোটি টাকা সরকারের নিজস্ব অর্থায়ণ থেকে বরাদ্দ দেয়া হবে। প্রকল্পের কাজ চলতি বছর থেকে ২০২০ সাল নাগাদ শেষ হবে।

একনেকে অনুমোদন পেলে স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাবে। এর অধিনে লাইন স্থাপন ছাড়াও ঢাকা শহরে ৮২টি ডিষ্ট্রিক্ট মনিটরিং এরিয়া স্থাপন করা, ৩০০টি ক্লোরিনেটর যন্ত্রপাতি কেনা হবে।

অন্যান্য প্রকল্পের মধ্যে বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৮৮ কোটি ২৭ লাখ টাকা। ডেসকো এলাকায় বিদ্যমান ৩৩ কেভি ওভারহেড লাইনকে আন্ডারগ্রাউন্ড ক্যাবলে রূপান্তর, ক্ষমতা বর্ধন এবং স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৬৮ কোটি ৮০ লাখ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ