৪০ হাজার বাংলাদেশী গৃহকর্মীকে ফেরত পাঠাচ্ছে সৌদি
সৌদি আরবে বাংলাদেশি কর্মী নিয়োগের শুরু থেকে এখন পর্যন্ত যত কর্মী পাঠানো হেেয়ছে তাদের মধ্যে থেকে ৫০ শতাংশ গৃহকর্মীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। কাজ করতে অস্বীকৃতি জানানোসহ বিভিন্ন অভিযোগে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।
নিয়োগ প্রতিষ্ঠানের মালিক হুসেইন আল-হারথি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ৪০ হাজার বা সৌদিতে মোট নিয়োগের ৫০ শতাংশ গৃহকর্মীকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। কাজ করতে অস্বীকৃতি জানানো, বাংলাদেশে প্রশিক্ষণের ঘাটতি, ভাষার সমস্যা এবং সৌদি সংস্কৃতির সাথে নিজেদের খাপখাওয়াতে না পারার অভিযোগসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বলে তিনি জানান।
নিয়োগ প্রতিষ্ঠানের কিছু মালিক বলেন, গৃহের মালিক তাদের গৃহকর্মীদের দক্ষতা যাচাই করার জন্য তিন মাস সময় দেন। আর এই সময়ের মধ্যে যদি তারা কোন অদক্ষতা পান তখন বাড়ির মালিক দূতাবাসের নোটিশসহ গৃহকর্মীদের নিয়োগ প্রতিষ্ঠানের কাছে ফেরত পাঠান। দূতাবাসের সেই নোটিশে ফেরত পাঠানোর কারণও উল্লেখ থাকে। এরপর নিয়োগ প্রতিষ্ঠান দূতাবাসের মাধ্যমে গৃহকর্মীদের নিজ দেশে ফেরত পাঠায়।
নিয়োগ প্রতিষ্ঠানের আরেকজন মালিক বলেন, প্রথম থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ভিসার সংখ্যা ছুঁয়েছে ১ লাখ ৫০ হাজারে। কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ এর উদ্ধৃতি দিয়ে একজন কর্মকর্তা বলেন, কাজের উদ্দেশে বিদেশে পাঠানোর আগে গৃহকর্মীদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে বাংলাদেশ।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 