তনু হত্যা : দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ডের প্রধানকে প্রাণনাশের হুমকি
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ডের প্রধান এবং কুমেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহাকে (কেপি সাহা) প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ডা. কামদা প্রসাদ সাহা মেডিকেল কলেজ হাসপাতালে তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ হুমকীমূলক চিঠির কথা জানান।
চিঠিতে বলা হয়েছে, ‘আপনি তনু হত্যা মামলা নিয়ে ধুম্রজাল সৃষ্টি করছেন, যা আপনার জন্য ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে। সহজ মামলাটিকে প্যাঁচিয়ে জটিল করার চেষ্টা করবেন না, আপিন কি চান আপনার পরিবার ও ছেলে মেয়ে ধবংস হয়ে যাক?’
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে ‘তনুর মা তার বক্তব্যে বলেছেন সার্জেন্ট জাহিদ ও সিপাহী জাহিদ তনুকে বাসা থেকে ডেকে নিয়ে গেছে। সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করবেন না। সেনাবাহিনীর সদস্যদেরকে এই মামলায় জড়ানো হলে হাসিনার সিংহাসন নড়বড়ে হয়ে যাবে, তাই না?
ডা. কেপি সাহা জানান, মঙ্গলবার সকালে তিনি অফিসে আসার পর ডাকযোগে প্রেরিত হাতে লেখা ২ পৃষ্ঠার এ চিঠিটি পান। হুমকীর বিষয়ে আজ বিকেলের মধ্যেই তিনি জীবনের নিরাপত্তা চেয়ে কোতয়ালী মডেল থানায় জিডি করবেন বলে জানিয়েছেন।
হুমকির প্রতিক্রিয়ায় ডা.কামদা প্রসাদ সাহা জানান, হুমকিতে যে কোনো মানুষই বিচলিত হয়, আমিও তো মানুষ। আমি নিয়মের মধ্যে আছি, তবে আমি ভীত নই।
এদিকে মঙ্গলবার সকালে মেডিকেল বোর্ড ২য় ময়নাতদন্তের বিষয়ে সভা করেছেন বলে জানিয়েছেন ডা.কামদা প্রসাদ সাহা।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 