News Bangla 24 BD | খালেদাকে ২ মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

খালেদাকে ২ মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা চলবে-এই মর্মে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পেয়েছে। রায় প্রকাশের ফলে আগামী ৬০ দিনের মধ্যে খালেদা জিয়াকে বিচারিক (নিন্ম) আদালতে আত্মসমর্পণ করতে হবে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। একই মামলায় বিচারিক আদালতে আগামী ১২ জুন (রোববার) খালেদা জিয়ার হাজির হওয়ার কথা রয়েছে।

হাইকোর্টের রায় ঘোষণার প্রায় ৯ মাস পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পেল। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর হাইকের্টের বিচারপতি মোহম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত বেঞ্চ বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে রায় দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ