‘বিএনপি-জামায়াতের অপপ্রচার আমলে নেয়নি আন্তর্জাতিক আদালত’
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালত বিএনপি-জামায়াতের এমন প্রচারকে আমলে নেয়নি।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সরকারের বিরুদ্ধে জামায়াত এবং বিএনপি ২০১৩ সাল থেকে নেদারল্যান্ডের রাজধানী হেগ-এ অবস্থিত ইন্টারন্যশনাল ক্রিমিনাল কোর্টে (আইসিসি) নানান মিথ্যা অভিযোগ করে আসছিল। ওই কোর্টের একজন প্রসিকিউটর তা প্রত্যাখ্যান করে এসব বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে উল্লেখ করে সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন।
আইসিসির প্রসিকিউটর ফাতু বেনিসোদা’র বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। আইসিসির এ আইনজীবী দক্ষিণ আফ্রিকার নাগরিক। তবে, চিঠিটি কবে বাংলাদেশ সরকার পেয়েছে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কিনা তা জানাননি মন্ত্রী।
আইসিসি’র চিঠির মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে বিএনপি-জামায়াতের চলা ‘অব্যাহত মিথ্যাচারের’ অবসান হবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 