News Bangla 24 BD | ব্যাংকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ব্যাংকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই


ঝিনাইদহ শহরে পূবালী ব্যাংকের সিঁড়িতে ফারুক হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পায়রা চত্বরে পূবালী ব্যাংকের সিঁড়িতে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে ৪ লাখ টাকার একটি চেক ছিনিয়ে নেওয়া হয়। ফারুক শহরের রেজাউল ইসলাম ফিলিং স্টেশনের ম্যানেজার ও হামদহ এলাকার শহিদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সকালে ফারুক টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য সিড়ি দিয়ে উঠছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত পেছন থেকে গুলি করে। গুলি লেগে ফারুক পড়ে গেলে তার কাছে থাকা টাকা নিয়ে দুর্বৃত্তরা চলে যায়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালে ডাক্তার জাহিদুর রহমান জানান, ফারুকের মাথার সাইডে গুলি লেগেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ