News Bangla 24 BD | সিম নিবন্ধনে সময় আর বাড়ছে না - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধনে সময় আর বাড়ছে না। ৩১ মের মধ্যে সিম পুনঃনিবন্ধন না করলে ১ জুন থেকে তা ২ মাসের জন্য বন্ধ হয়ে যাবে।

সচিবালয়ে রবিবার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম রেজিস্ট্রেশন কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সব তথ্য জানান।

বায়োমেট্রিক পদ্ধতিতে শনিবার পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘৩১ মে নিবন্ধনের শেষ দিনে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত আমার সিনিয়র সিটিজেনদের (ষাটোর্ধ্ব নাগরিকরা) অগ্রাধিকার দেব। এছাড়া নিবন্ধন সংক্রান্ত কোন সমস্যার জন্য নাগরিকরা ১৬১০৩ নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন সমস্যা সমাধানে তাদের কোথায় যেতে হবে।’

তারানা হালিম বলেন, ‘একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আগামী জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে তা গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ