News Bangla 24 BD | আসলামের রিমান্ড শুনানি পেছাল, কারাগারে প্রেরণের নির্দেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আসলামের রিমান্ড শুনানি পেছাল, কারাগারে প্রেরণের নির্দেশ


বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি পিছিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশের করা দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে মঙ্গলবার। আর মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুই মামলায় দশ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন আদালত শুনবে ৬ জুন।

সোমবার এই তিন মামলায় আসলাম চৌধুরীকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হলে তিনজন বিচারক আদালাভাবে শুনানির নতুন তারিখ ঠিক করে দেন। শুনানি পিছিয়ে যাওয়ার পর কোর্ট হাজত থেকে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয় ।

সম্প্রতি আসলাম চৌধুরীর বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। এরপর গত ১৫ মে পুলিশ আসলাম চৌধুরীকে রাজধানীর কুড়িল বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করে।

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলাতেও আসলাম চৌধুরীকে ১০ দিনের হেফাজতে চেয়েছিল পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়, “সাম্প্রতিককালে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর প্রচেষ্টায় নানা ধরনের নাশকতামূলক কার্যক্রম, ষড়যন্ত্রমূলক হত্যা ও বোমাবাজির সঙ্গে আসামি আসলাম চৌধুরীর যোগসূত্র রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।” তবে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ