News Bangla 24 BD | মেডিকেল বোর্ডকে তনুর ডিএনএ প্রতিবেদন দেয়ার নির্দেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মেডিকেল বোর্ডকে তনুর ডিএনএ প্রতিবেদন দেয়ার নির্দেশ


কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) ফরেনসিক বিভাগে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাহিন বিল্লার আদালত এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোর্টের জিআরও বাদল রায়।

গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরের একটি জঙ্গলে তনুর মরদেহ পাওয়ার পর গত ৪ এপ্রিল প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে তাকে ধর্ষণ কিংবা হত্যার কোনো আলামত না পাওয়ার প্রতিবেদন দেয় কুমেকের ফরেনসিক বিভাগ।

এর আগে গত ৩০ মার্চ আদালতের নির্দেশে ডিএনএ আলামত সংগ্রহ করতে তনুর মরদেহ কবর থেকে তোলা হয়েছিল। তবে ২ মাস অতিবাহিত হলেও এ পর্যন্ত দেয়া হয়নি ২য় ময়নাতদন্তের প্রতিবেদন।

গত ১৬ মে সিআইডির ডিএনএ রিপোর্টে তনুকে ধর্ষণের আলামত পাওয়ার খবরে ওই প্রতিবেদনটি পেতে মেডিকেল বোর্ড আরও তৎপর হয়ে উঠে। কিন্তু গত ১৯মে সিআইডি চিঠি দিয়ে মেডিকেল বোর্ডকে ডিএনএ প্রতিবেদন হস্তান্তর করবে না বলে জানিয়ে দেয় এবং একইসঙ্গে ওই প্রতিবেদনটি আদালত থেকে সংগ্রহ করার জন্য মেডিকেল বোর্ডকে পরামর্শ দেয়।

আদালত থেকে রোববার এ সংক্রান্ত একটি আদেশের কপি সন্ধ্যায় কুমিল্লা সিআইডি কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে। সোমবার দিনের যে কোনো সময় ওই ডিএনএ প্রতিবেদনটি মেডিকেল বোর্ডকে দেয়া হতে পারে বলে সিআইডি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে রোববার রাতে কুমেকের ফরেনসিক বিভাগ ও মেডিকেল বোর্ডের প্রধান ডা. কামদা প্রাসাদ (কেপি সাহা) জানান, আমাদের কাছে ডিএনএ প্রতিবেদন দিতে আদালত আদেশ দিয়েছে বলে শুনেছি, আজ এ বিষয়ে খোজ-খবর নেব।

সূত্র জানায়, তনুর ডিএনএ টেস্টে অন্তর্বাস ও কাপড়ে তিনজন পুরুষের শুক্রানু পাওয়ার তথ্য গত ১৬ মে রাতে সিআইডি থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। এর পর তা হাতে পেতে ফরেনসিক বিভাগ ও সিআইডির চিঠি চালাচালির পর বিষয়টি গড়িয়েছিল আদালত পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ