News Bangla 24 BD | সুন্দরবনের ‘মাস্টার বাহিনী’র আত্মসমর্পণ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনের ‘মাস্টার বাহিনী’র আত্মসমর্পণ


সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু ‘মাস্টার বাহিনী’র সদস্যরা আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে নিজেদের অস্ত্র জমা দেন বাহিনীর প্রধানসহ ১০ সদস্য।

গত রোববার তাদের আত্মসমর্পণের কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে না পারার কারণে তা স্থগিত করা হয়।

এদিন সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ মংলায় যান। মংলা ফুয়েল জেটিতে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

বাহিনীপ্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারসহ সাতজন ৫১টি আগ্নেয়াস্ত্র ও প্রায় সাড়ে ৫ হাজার রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে আত্মসমর্পণ করেন।গত ৩ মে মাস্টার বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী ও র‍্যাবের মহাপরিচালকের কাছে আত্মসমর্পণের জন্য আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রক্রিয়া শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ