News Bangla 24 BD | সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে দৃঢ় প্রতিজ্ঞ- প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে দৃঢ় প্রতিজ্ঞ– প্রধানমন্ত্রী


‘বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ যে কোনো ধরনের অরাজকতা রোধ করতে দৃঢ় প্রতিজ্ঞ’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বুধবার সংসদে এমএ আউয়ালের এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রীর ।

শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ, নাশকতা ও সহিংসতার সাথে জড়িত ও হুকুমদাতাদের আইনের আওতায় আনা ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহকে নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক ও মানবাধিকার সমুন্নত রাখতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

প্রধানমন্ত্রী বলেন, সকল প্রকার নাশকতা, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে বিভিন্ন ইউনিটসমূহে ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স ডেস্ক, মহিলা ও শিশু ডেস্ক স্থাপন, থানাগুলোতে ওপেন হাউজ ডে অনুষ্ঠান এবং কমিউনিটি পুলিশ কর্মকর্তা নিয়োজিত করাসহ জনবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ