১-১০ জুলাই পর্যন্ত সিএনজি স্টেশন খোলা ২৪ ঘণ্টা
আসন্ন ঈদ উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত ১০ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া জনস্বার্থ বিবেচনায় ও যানজট নিরসনে ঈদের তিনদিন আগে ও তিনদিন পর মহাসড়কে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার রাজধানীর রমনা রেস্তোরাঁয় এক আন্তঃমন্ত্রণালয় সভার পর সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১ থেকে ১০ জুলাই দেশের সব সিএনজি ফিলিং স্টেশন রাত-দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এমনিতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকলেও ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার জন্য প্রতিবারই কয়েক দিনের জন্য ওই নিয়ম শিথিল করে সব সময় গ্যাস বিক্রির অনুমতি দেওয়া হয়।
মন্ত্রী জানান, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবারও ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন মহাসড়কে পণ্যবাহী ট্রাক, লরি ও কভার্ড ভ্যান চলবে না।
তবে নিত্য প্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, কাঁচা চামড়া ও জ্বালানিবাহী গাড়ি এর আওতামুক্ত থাকবে।
এবার সরকারিভাবে রোজার ঈদের ছুটি ঠিক করা হয়েছে ৫, ৬ ও ৭ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে ৬ জুলাই বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
ওই সময় সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতেই রেল ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পরিবহন মালিকরা এ বৈঠকে অংশ নেন।
ঈদযাত্রায় জটিলতা এড়াতে এবারও পোশাক কারখানাগুলোয় ধাপে ধাপে ছুটি দিয়ে ঈদের পর ভিন্ন ভিন্ন তারিখে কারখানার খোলার অনুরোধ জানান মন্ত্রী কাদের। কোন পোশাক কারখানায় আগে ও কোনটিতে পরে ছুটি হবে, গার্মেন্ট মালিকরা নিজেদের মধ্যে সমন্বয় করে তা ঠিক করে থাকেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 