আগামীকাল শেষ ধাপের ৭১০টি ইউপিতে ভোট গ্রহণ
আগামীকাল শনিবার শেষ ধাপের ৭১০টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরামহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে।
ইউপি নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে সবধরনের প্রচারনা বন্ধ থাকার বাধ্যবাধকতা রয়েছে।তাই শেষ ধাপের নির্বাচনের প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে , নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে নেমেছেন। নির্বাচনী অপরাধের শাস্তি প্রদানে নিয়োগ করা হয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মিলিয়ে প্রায় দুই লাখ ফোর্স মোতায়েন করা হয়েছে।
ইসি সূত্রে আরো জানা যায়, শেষ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩ হাজারের মত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম ধাপে ৭১২, দ্বিতীয় ধাপে ৬৩৯, তৃতীয় ধাপে ৬১৫, চতুর্থ ধাপে ৭০৩ ও পঞ্চম ধাপে ৭১৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 