News Bangla 24 BD | কিছু সহিংসতা ছাড়া সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে- সিইসি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কিছু সহিংসতা ছাড়া সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে— সিইসি


ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু সহিংসতা ও অনিয়মের ঘটনা ঘটেছে। তবে সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

শনিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন।

নির্বাচনে সংঘাতের কারণ সম্পর্কে বলেন, প্রার্থীরা নিজেদের যোগ্য ভাবেন। ভোটাররা তাদের সম্পর্কে কি
ভাবেন সেটা মাথায় রাখেন না। তা ছাড়া যেকোনো উপায়ে জিততে চান তারা। এটাই সহিংসতার কারণ।

তিনি আরো বলেন, রাতে ব্যালটে সিল মারার সংস্কৃতি ষষ্ঠ ধাপে একেবারেই বন্ধ হয়েছে। তিনি বলেন, আজকের ৬৯৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৩৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ