News Bangla 24 BD | জঙ্গি দমনে ভূমিকা রাখায় এসপির স্ত্রীকে হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জঙ্গি দমনে ভূমিকা রাখায় এসপির স্ত্রীকে হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘হেড কোয়ার্টারে কর্মরত পুলিশ সুপার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-কমিশনার বাবুল আক্তার যেভাবে জঙ্গি দমনে ভূমিকা রেখেছেন তার ওপর ভিত্তি করে জঙ্গিদের কেউ তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে থাকতে পারে ধারণা করা হচ্ছে।’ তবে এ ধারণা সত্য নাও হতে পারে। সঠিক তথ্য উদঘাটনের জন্য গোয়েন্দারা তদন্ত করছে বলে জানান তিনি।

চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে ৮৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ পাঠ আনুষ্ঠানে রবিবার (৫ জুন) বেলা ১২টার দিকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাবুল আক্তারের মতো অন্য যে সব পুলিশ কর্মকর্তা ও সদস্য জঙ্গি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় ভূমিকা রাখছেন তাদের পরিবারের নিরাপত্তা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যারা জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় ভূমিকা রাখছেন তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি আমাদের চিন্তার মধ্যে রয়েছে। আমরা গুরুত্ব সহকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সে সব পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ